>> অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা: নাসিম >> দাউদকান্দি মেঘনায় বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে ৭জন আহত >> আগামী রোববার সারা দেশে ১৮-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল

বাগমারায় হরমবিলায় বিষ প্রয়োগ করে ৫০ লক্ষাধিক টাকার মাছ নিধন

মোঃ মাহ্ফুজুর রহমান
রাজশাহী প্রতিনিধি

বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হরমবিলায় বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে হরমবিল সমিতির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মৎস্যজীবি ব্যক্তিদের নিয়ে হরমবিলা মৎস্যজীবি সমবায় সমিতি গঠন করে। সমিতির ব্যক্তিবর্গ এলাকাবাসীর নিকট থেকে হরমবিল লীজ গ্রহন করে গভীর নলকুপের মাধ্যমে পানি দিয়ে উক্ত বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ে। গত মঙ্গলবার গভীর রাতে কেবাকারা শত্র“তা মূলক ভাবে ওই বিলে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ নিধন করে। গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে বলে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন।

হরমবিলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আলতাফ হোসেন বলেন, এলাকার বেকারত্ব দূর করার জন্য অসহায়,হতদরিদ্র মৎস্যজীবিদের নিয়ে একটি সমিতি গঠন করে এলাকাবাসীর নিকট থেকে বিলটির লীজ গ্রহন করে মাছ চাষ করে আসছিলাম। এলাকার বেকার মৎস্যজীবিরা মাছ চাষ করে তাদের অভাবের সংসার চালিয়ে আসছিল। গত মঙ্গলবার গভীর রাতে মৎস্যজীবি সমবায় সমিতির ওই বিলে বিষ প্রয়োগ করে মৎস্যজীবিদের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে বলে সমিতির একাধিক ব্যক্তি দাবী করেছেন। তারা অবলম্বে বিষ প্রয়োগকারী দুস্কৃতিকারীদের খোঁজে বের করে শাস্তির দাবী জানিয়েছেন।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২১.০৫.২০১২/এসএকে

Comments are closed.