>> খুলনায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গুলি করে হত্যা >> বিরোধী জোট ১৫ আগস্টের পুনরাবৃত্তির ষড়যন্ত্র করছে : মোহাম্মদ নাসিম >> শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ >> অবৈধ কার্যক্রম পরিচালনা : আমেরিকা-বাংলাদেশ ভার্সিটির দুই কর্মকর্তা গ্রেপ্তার >> পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৫

রাঙ্গুনিয়ায় এস.এস.সিতে উর্ত্তীর্ন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

আব্বাস হোসাইন আফতাব
রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রতিযোগিতা ছাড়া লেখাপড়ায় ভাল করা যায়না। প্রতিযোগিতার মনমানসিকতা থাকলে একজন ভাল শিক্ষার্থী হওয়া যায়। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের বলিষ্ট ভূমিকা রাখতে হবে। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা অর্জনে শিক্ষার্থীরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হবে।

শনিবার বিকেলে (১৯ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার সৈয়দ বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক সংগঠন আলোর দিশারী কর্তৃক আয়োজিত এসএসসিতে উর্ত্তীর্ন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সংগঠনের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল্ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইদ্রিস আলী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক ও অবসর প্রাপ্ত শিক্ষক মো. নুরুল হক। ওয়ালিউল্লাহ সাগর ও রকিবুল ইসলাম সুজনের সঞ্চালনে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. শাহ আলম চৌধুরি কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়–য়া, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সি. শিক্ষক প্রকৌশলী রহিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসার আরবী শিক্ষক মৌলানা নেজাম উদ্দিন নঈমী, রাঙ্গুনিয়া সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা এস.এম সোহেল রানা, অনিকুল ইসলাম বাপ্পু, ওবাইদুল আজিজ দিপু, রানা আহমেদ, মাসুদ কবির, মো. মেনন, মো. জাবেদ. মো. আরিফ, মো. জাহেদ, মো. দেলু প্রমুখ। অতিথিরা এসএসসিতে উত্তীর্ন সৈয়দবাড়ী এলাকার ২৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় অনিকুল ইসলাম বাপ্পু, ওবাইদুল আজিজ দিপু ও মাসুদ কবিরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২১.০৫.২০১২/এসএকে

Comments are closed.