>> চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত >> মাছধরা নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে >> নড়াইলে বজ্রপাতে এক জনের মৃত্যু >> আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ১২ গার্মেন্টসে একদিনের ছুটি ঘোষণা >> পাকিস্তানে রিক্সা বোমায় ১২ জন নিহত

শরণখোলার রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগে বাদল সভাপতি জালাল সম্পাদক

হুমায়ুন কবির
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে অনুষ্ঠিত সম্মেলনে শাহজাহান বাদল সভাপতি ও জালাল উদ্দিন রুমী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলা সদরের ভাসানী কিন্ডার গার্টেন মিলনায়তনে শাহজাহান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামালউদ্দিন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কালাম। দ্বিতীয় অধিবেশনে ১৫০ জন কাউন্সিলরের মধ্যে ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে শাহজাহান বাদলকে সভাপতি ও জালল উদ্দিন রুমীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল হোসেন সাহেব উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২১.০৫.২০১২/এসএকে

Comments are closed.