>> আশুলিয়া শিল্পাঞ্চলে খুলে দেওয়া হয়েছে সকল তৈরী পোশাক কারখানা >> ভারতীয় ছাত্রীকে হত্যার দায়ে অস্ট্রেলীয় তরুণের ৪৫ বছরের জেল >> ইরাকে ২০০৯ সালে হত্যাকাণ্ডের দায়ে মার্কিন সৈন্যের যাবজ্জীবন >> কলকাতায় শিক্ষিকার প্রহারে ছাত্রের মৃত্যু >> ব্রাজিলে অবৈধ ৮০ বাংলাদেশি উদ্ধার

শরণখোলায় জাটকা নিধন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় গত রোববার সকালে জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচী জোরদারের লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, মতিয়ার রহমান খাঁন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান, জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী ও সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২১.০৫.২০১২/এসএকে

Comments are closed.