বিএনপি’র হরতাল ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের গণবিক্ষোভ
মোঃ শাকিল আহম্মেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি
হরতালের নামে বিএনপির’র ভাংচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরে গণবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, বাস্তুহারালীগ, ও মহিলালীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে চৌরাস্তাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ১০ হাজার মানুষের সমাগম হয়। পরে জেলা সমবায় মার্কেট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, এ্যাড. ইন্দ্রনাথ রায়, মহিলালীগের আহ্বায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালা, যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ আপেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২১.০৫.২০১২/এসএকে











