শেখ হাসিনার সাথে মেহেরপুর আওয়ামী লীগ নেতাদের সভা শনিবার
নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় সভা ২৬ মে শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃলাণ কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়।
সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
খবর দিয়েছে বাসস।
www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২২.০৫.২০১২/এসএকে











