>> চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত >> মাছধরা নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে >> নড়াইলে বজ্রপাতে এক জনের মৃত্যু >> আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ১২ গার্মেন্টসে একদিনের ছুটি ঘোষণা >> পাকিস্তানে রিক্সা বোমায় ১২ জন নিহত

ক্রেমলিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সাবেক ৬ মন্ত্রীকে নিয়োগ দিলেন পুতিন

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

রাশিয়ার নতুন মন্ত্রী পরিষদে স্থান পাননি এমন ছয় জন সাবেক মন্ত্রীকে ক্রেমলিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন মঙ্গলবার নিয়োগ দিয়েছেন।

ক্রেমলিনের উপদেষ্টা হিসেবে এদের নাম ঘোষণা করা হয়। উপদেষ্টাদের এই তালিকায় সাবেক পরিবহণ, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও খনিজ সম্পদ মন্ত্রীর নাম রয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন সরকারের মন্ত্রিদের পুতিন নিয়োগ দেয়ার একদিন পর ক্রেমলিন প্রশাসনের এই ঘোষণা আসলো।

সাবেক অর্থমন্ত্রী এলভিরা নাবিউলিনা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাতিয়ানা গলিকভা, সাবেক খনিজ সম্পদ মন্ত্রী ইউরি ত্রুতনেভ, সাবেক শিক্ষামন্ত্রী আঁদ্রেই ফুরসেনকো, সাবেক যোগাযোগ মন্ত্রী ইগর শচিয়োগোলেভ ও সাবেক পরিবহন মন্ত্রী ইগর লাভতিন ক্রেমলিনের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাশিদ নুরগালিয়েভ রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধানের দায়িত্ব পান।

রাশিয়ার রাজনৈতিক কাঠামোতে নিয়োগ পাওয়া নতুন উপদেষ্টাদের ভূমিকার ব্যাপারে ক্রেমলিনের বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

সূত্র এএফপি, খবর দিয়েছে বাসস।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২২.০৫.২০১২/এসএকে

Comments are closed.