>> চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত >> মাছধরা নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে >> নড়াইলে বজ্রপাতে এক জনের মৃত্যু >> আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ১২ গার্মেন্টসে একদিনের ছুটি ঘোষণা >> পাকিস্তানে রিক্সা বোমায় ১২ জন নিহত

মাগুরায় ২ দিনব্যাপী লিচু মেলা সমাপ্ত

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে দুই দিনব্যাপী লিচু মেলা। সমাপনী দিনে হাজরাপুর লিচু চাষী সমিতির সভাপতি খোন্দকার অলিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আজাদুর রহমান, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা পংকজ কুন্ডু ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, মাই ওয়ান গ্রুপের খুলনা বিভাগের আঞ্চলিক কর্মকর্তা শহিদুল ইসলাম ও হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর, রাঘব দাইড় ইউনিয়নে ২০টি গ্রামের বিভিন্ন লিচু বাগানে উৎপাদিত লিচু নিয়ে গত ১ দশক ধরে চাষীরা নিজেদের উদ্যোগে এ মেলার আয়োজন করে আসছে। হাজরাপুর লিচু চাষী সমিতি আয়োজিত এবারের মেলায় স্থানীয় চাষীরা হাজরাপুরি, বোম্বাই, মোজাফফর, চায়না থ্রিসহ উন্নত জাতের লিচু প্রদর্শন হয়েছে। স্টলগুলোতে প্রতি ১শ’ লিচু ২০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বিভিন্ন এলাকার মানুষ মেলা দেখতে ও এখান থেকে লিচু সংগ্রহ করতে ভীড় জমায় অনুষ্ঠান স্থলে।

শুক্রবার ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজরাপুর লিচু চাষী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার ওলিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রফেসর ডা. এম এস আকবর এমপি, বীরেন শিকদার এমপি, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র আলতাফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা শফিকুজ্জামান বাচ্চু, পংকজ কুন্ডু ও হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান।

খবর দিয়েছে বাসস।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২০.০৫.২০১২/এসএকে

Comments are closed.