>> অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা: নাসিম >> দাউদকান্দি মেঘনায় বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে ৭জন আহত >> আগামী রোববার সারা দেশে ১৮-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল

ঠাকুরগাঁওয়ে ১৮ দলীয় জোটের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেফতার কৃতদের অবিলম্বে মুক্তি, এবং গুম, খুন, নির্যাতন বন্ধের দাবিতে রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপি কার্যালয় হতে ১৮ দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের বাঁধা উপক্ষো করে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা জামায়াতের আমির মাও. আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর থানা কৃষক দলের আহ্বায়ক হামিদুর রহমান প্রমুখ।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/০৭.০৫.২০১২/এসএকে

Comments are closed.