>> রোহিঙ্গা সমস্যা সমাধানে থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী >> বিশ্ব পানি সরবরাহকে জাতিসংঘের মূল এজেন্ডা করার আহ্বান প্রধানমন্ত্রীর >> সেনা কর্মকর্তা স্বামীর নির্যাতনে শেহজাদি নামে এক চিকিৎসকের মৃত্যু >> মার্কিন রাষ্ট্রদূত মজিনাকে বস্ত্রমন্ত্রীর চিঠি : আপনার দেশে কয়টা ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে? >> আরো ৫ হাজার ২ শত সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে : দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী >> বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত ২০

প্লে-বয়ে নগ্ন হবেন ভিনা

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক জেন্টস ম্যাগাজিন এফএইচএম-এর ভারতীয় সংস্করণের প্রচ্ছদের জন্য বিবস্ত্র হয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন। এবার তাকে দেখা যাবে বিশ্বখ্যাত ‘প্লে-বয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে। পাকিস্তানের বিতর্কিত অভিনেত্রী ভিনা মালিক সম্প্রতি দি মিরর পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্লেবয় ম্যাগাজিন থেকে তার কাছে প্রস্তাব এসেছে। এ জন্য তাকে দেওয়া হবে ১০ লাখ ডলার সম্মানী। তিনি এই সুযোগটি কাজে লাগাতে চান বলে জানান।

ভিনা মালিক বলেন, সুযোগ সবসময় আসে না। প্লেবয় মাগ্যাজিনের সেন্টারফোল্ডের ফটোশুটের জন্য আমার কাছে সম্প্রতি প্রস্তাব এসেছে। শুরুতে আমি দ্বিধায় ভুগছিলাম। পরে ভাবলাম, কেন আমি এই প্রস্তাবে সম্মতি দেব না! এটা বিশাল একটা সুযোগ। এটা অবশ্যই গ্রহণ করা উচিত। কারণ, এটাই আমার কাজের অংশ। আমি একজন মডেল এবং আমার উচিত হবে এরকম প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করা।

প্লে-বয় ম্যাগাজিনের ফটোশুট মানেই নগ্নতা। এফএইচএম ম্যাগাজিনের পর আবারও ভিনা মালিক শিগগিরই বিবস্ত্র হয়ে প্লে-বয়ের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন, এটা অনেকটাই নিশ্চিত।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/০৫.০৫.২০১২/এসএকে

Comments are closed.