>> চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত >> আজ বুধবার ঢাকা মহানগরী বাদে সমগ্র ঢাকা জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল >> হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন আবেদন হাইকোর্টে খারিজ >> ২০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চা বাগানে শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার

পাগলায় বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি : ১ লাশ উদ্ধার ১ নিখোঁজ

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল। এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার পাগলা এলাকায় ওই ঘটনা ঘটে। উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া গেছে। তার নাম সজীব। তিনি পাগলা দেলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সুখময় দাস পোদ্দারের ছেলে। নিখোঁজ অপরজনের নামও সজীব। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে পাগলা খেয়াঘাট থেকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় ১০ বন্ধু কেরানীগঞ্জ থানার পানগাঁও যাচ্ছিলেন। নৌকাটি বুড়িগঙ্গা নদীর মাঝামাঝি এসে পৌঁছলে একটি যাত্রীবাহী লঞ্চ সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারের তলদেশ ফেটে পানিতে ডুবে যায়। নৌকায় থাকা ১০ বন্ধুর ৮ জন সাঁতরে তীরে উঠলেও সজীব নামের দুই বন্ধু তীরে উঠতে ব্যর্থ হন।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/০৪.০৫.২০১২/এসএকে

Comments are closed.