>> চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত >> আজ বুধবার ঢাকা মহানগরী বাদে সমগ্র ঢাকা জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল >> হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন আবেদন হাইকোর্টে খারিজ >> ২০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চা বাগানে শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার

গলাচিপায় ছাত্রীদের উত্যক্ত করায় এক বখাটের এক বছর কারাদন্ড

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

সোমবার গলাচিপায়  স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক বখাটের এক বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

গলাচিপা কলেজ রোডের খায়রুল (১৮) নামের এক বখাটে  এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সময় গলাচিপা থানার উপ পরিদর্শক (এস আই) জসিম উদ্দিন সাব রেজিষ্ট্রার্ড অফিস সংলগ্ন টেম্পু ষ্ট্যান্ড থেকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খায়রুলকে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট লস্কার তাজুল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। বখাটে খায়রুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্কুল কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে।

www.bangladeshnews24x7.com-বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২৩.০৪.২০১২/এসএকে

Comments are closed.