>> রোহিঙ্গা সমস্যা সমাধানে থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী >> বিশ্ব পানি সরবরাহকে জাতিসংঘের মূল এজেন্ডা করার আহ্বান প্রধানমন্ত্রীর >> সেনা কর্মকর্তা স্বামীর নির্যাতনে শেহজাদি নামে এক চিকিৎসকের মৃত্যু >> মার্কিন রাষ্ট্রদূত মজিনাকে বস্ত্রমন্ত্রীর চিঠি : আপনার দেশে কয়টা ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে? >> আরো ৫ হাজার ২ শত সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে : দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী >> বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত ২০

পার্বত্য চট্রগ্রামে বৈসাবির প্রস্তুতি

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠী বর্ষবরণ উৎসব বৈসাবির প্রস্তুতি শুরু করেছে । ১২ থেকে ১৪ এপ্রিল এ উৎসবকে সামনে রেখে জুম-পাহাড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ।

১২ এপ্রিল ভোরে নদীতে চাকমা রীতিতে ফুল ভাসিয়ে অর্থাৎ, ফুলবিজু দিয়ে উৎসবের শুরু হবে। ১৩ এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি বা সংগ্রাইয়ে মেতে পাহাড়ি জনপদ। ত্রিপুরাদের হাড়িবৈসু উৎসবও এদিনই শুরু হবে। পাহাড়ি সব সম্প্রদায়ের নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল শেষ হবে বৈসাবি।

পাহাড়ের বিভিন্ন নৃ-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের এই উৎসবে মিলতে প্রতিবছর সমতল থেকেও ছুটে আসেন পর্যটকরা। উৎসব ঘিরে প্রতিটি পাহাড়ি ঘরে চলছে রকমারি খাবার তৈরির প্রস্তুতি। মাকুতে বোনা হচ্ছে নতুন কাপড়। উৎসব সুষ্ঠুভাবে আয়োজনে প্রতিটি পার্বত্য জেলায় গঠন করা হয়েছে বৈসাবি উৎসব উদযাপন কমিটি। পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসু, মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই এবং চাকমাদের উৎসব বিজু নামে পরিচিত। এই তিন সম্প্রদায়ের উৎসব মিলিয়েই পাহাড়ের বর্ষবরণ উৎসবের নাম হয়েছে ‘বৈ-সা-বি’।

এছাড়া ৯ এপ্রিল থেকে খাগড়াছড়ি আউটার স্টেডিয়াম মাঠ ও স্বনির্ভর মাঠে হবে তিন দিনব্যাপী মেলা। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণেও উৎসবের তিনদিন নানা অনুষ্ঠান চলবে।

খাগড়াছড়ি জেলা সম্মিলিত বৈসাবি উদযাপন কমিটির আহ্বায়ক কিরণ মারমা বলেন, ১১ এপ্রিল সকালে মং সার্কেলের রাজা সাচিং প্রশু মারমার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জেলায় বৈসাবির সূচনা হবে।

www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/০৪.০৪.২০১২/এসএকে

Comments are closed.