>> রোহিঙ্গা সমস্যা সমাধানে থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী >> বিশ্ব পানি সরবরাহকে জাতিসংঘের মূল এজেন্ডা করার আহ্বান প্রধানমন্ত্রীর >> সেনা কর্মকর্তা স্বামীর নির্যাতনে শেহজাদি নামে এক চিকিৎসকের মৃত্যু >> মার্কিন রাষ্ট্রদূত মজিনাকে বস্ত্রমন্ত্রীর চিঠি : আপনার দেশে কয়টা ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে? >> আরো ৫ হাজার ২ শত সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে : দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী >> বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত ২০

চরভদ্রাসনে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামির জামিন না মঞ্জুর

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় যুবলীগের যুগ্ম আহবায়ক আহসানূল হক ওরফে মামুন (৩৮) এর জামিন না মঞ্জুর করে গতকাল মঙ্গলবার জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। দীর্ঘ ১১ মাস পর গতকাল মঙ্গলবার ওই আসামি কোর্টে হাজিরা দিলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ বাকাউল তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। চরভদ্রাসন থানা মামলা নং-০২, তাং-১৫/১১/২০১১ইং।

জানা যায়, ওই মামলার আরো ৩ আসামির মধ্যে বাবুল মাস্টার (৪৫) ও ফরহাদ হোসেন (২৭) জামিনে রয়েছে, ২নং আসামি মুন্নাফ ফকির (৩৬) গাঁ ঢাকা দিয়ে আছে বলেও জানা যায়। মামলার বিবরণে বলা হয়, গত বছর ৯ নভেম্বর রূপা আক্তার (১৪) ধর্ষণের শিকার হওয়ার পর কিশোরী মানষিক ভারসাম্য হারায়। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছর ১৫ নভেম্বর ফরিদপুর সদর হাসপাতালে কিশোরীর মৃত্যু হয়। একই দিন রাতে ধর্ষণ জনিত কারণে কিশোরীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়। প্রায় দু’মাস আগে চরভদ্রাসন থানা এ মামলার ফাইনাল দিলেও বিজ্ঞ আদালত আসামিদের নামে ওয়ারেন্ট জারি করেন।

বাংলাদেশনিউজ২৪x৭.কম, জাআ, এসএকে

Comments are closed.